লুইজের অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসজিতে ডেভিড লুইজের অভিষেক হলো জয় দিয়ে। চেলসি থেকে পাঁচ কোটি ইউরোতে যোগ দেওয়ার পর পরশু নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল পিএসজির জার্সি গায়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের প্রথম ম্যাচ। পিএসজি ম্যাচটা জিতেছে ২-১ গোলে। আরেকটু হলে লুইজ অভিষেকে পেয়ে যাচ্ছিলেন গোলও। কিন্তু ৭৬ মিনিটে তাঁর হেড গেল বারের ওপর দিয়ে। নেপলসে নাপোলিকেই প্রথম এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। দ্বিতীয়ার্ধে পিএসজিকে সমতায় ফেরান লিগে জোড়া গোল করে শুরু করা ইব্রাহিমোভিচ। পরে জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হাভিয়ের পাস্তোরে। এএফপি।