প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যোগ দিয়েছিলেন চেলসিতে। জিতেছেন লিগ ও ক্যাপিটাল ওয়ান কাপও। তাতেও হতাশ ফেলিপে লুইস। গত মৌসুমে যে চেলসির হয়ে মাঠে নামতে পেরেছিলেন মাত্র ২৬টি ম্যাচে। এক মৌসুম পরেই আবার মাদ্রিদের ক্লাবটিতে ফিরে গেলেন ব্রাজিলিয়ান লেফটব্যাক। মঙ্গলবার দুটি ক্লাবই দেড় কোটি ইউরোর দলবদলের ব্যাপারটি নিশ্চিত করেছে। ‘ঘরে ফিরতে পেরে’ নিজেও আনন্দিত লুইস। টুইটারে লিখেছেন, ‘খুশি! ঘরে ফিরতে পেরে ও নতুন অ্যাটলেটি খেলোয়াড় হতে পেরে আনন্দিত।’ এএফপি।