প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭২ সালে বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে এক মৌসুমে জার্ড মুলার করেছিলেন ৪০ গোল। ৪৩ বছর পরও জার্মান কিংবদন্তির বুন্দেসলিগার রেকর্ডটি অক্ষত। তবে রেকর্ডটিকে এবার রবার্ট লেভানডফস্কি হুমকির মুখে ফেলে দেবেন বলে ধারণা। লিগের ৭ ম্যাচেই ১২ গোল করে ফেলেছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার। এই ফর্ম ধরে রাখতে পারলে জার্ড মুলারকে লেভা ছাড়িয়ে যাবেন বলেই মনে করেন তাঁর বায়ার্ন-সতীর্থ ডেভিড আলবা, ‘৪০ গোল দূরের লক্ষ্য, কিন্তু তার জন্য যেকোনো কিছুই সম্ভব।’ বুন্দেসলিগায় লেভানডফস্কির সেরা সময় কেটেছে ২০১২-১৩ মৌসুমে। সেবার ডর্টমুন্ডের হয়ে করেছিলেন ২৪ গোল। এএফপি।