লেভার প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভেজ, অস্কার—একের পর এক ফুটবল তারকা বেশি বেতনের লোভে পাড়ি জমাচ্ছেন চীনে। তেভেজ তো বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়ার রেকর্ডই গড়েছেন। রেকর্ডটা নাকি ভেঙেই দিতে পারতেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি! কিন্তু সুযোগ পেয়েও তা নেননি পোলিশ স্ট্রাইকার। লেভার এজেন্টের দাবি, চীনের একটি ক্লাব বছরে ৪ কোটি ইউরোরও বেশি বেতনের প্রস্তাব দিয়েছিল তাঁকে। কিন্তু বায়ার্নের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা লেভা সেটি বিবেচনাই করেননি। করেননি, কারণ লেভার বয়স শুধু তেভেজের চেয়ে কমই নয়, তিনি তেভেজের চেয়ে ভালো খেলোয়াড়ও। এমন সুযোগ তিনি আরও পাবেন। তার মানে, এখন প্রস্তাব লেভা ফিরিয়ে দিলেও ভবিষ্যতে ফিরিয়ে দেবেন, সেই নিশ্চয়তা নেই! গোলডটকম।