লেভার ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুফতেও এমন রত্ন পাওয়া যায়? ২০১৪-১৫ মৌসুমের শুরুতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ফ্রিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। আড়াই মৌসুম ধরে বায়ার্নের জার্সিতে রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছেন। পরশু তাঁর জোড়া গোলেই ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেছে বায়ার্ন। সেই সঙ্গে একটা মাইলফলকও ছুঁয়েছেন লেভা। ম্যাচে নিজের দ্বিতীয় গোলে বায়ার্নের জার্সিতে গোলের সেঞ্চুরিটাও পেয়ে গেছেন পোলিশ স্ট্রাইকার। ইএসপিএন।