লেস্টার-কম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মৌসুমে বড় দলগুলোকে পাশ কাটিয়ে ইংলিশ লিগের শীর্ষস্থান দখল করে আছে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগ তো রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন লেস্টারের মাহরেজ-ভার্ডিরা। তাঁদের সমর্থকেরাও কম যাচ্ছেন না। তাঁদের উল্লাসধনিতে ভূকম্পনই হয়ে যাচ্ছে। গত ২৭ ফেব্রুয়ারি নরউইচ সিটির বিপক্ষে লিওনার্দো উচোয়ার শেষ মুহূর্তে গোলে জিতেছে লেস্টার। আবেগাপ্লুত লেস্টার সমর্থকদের উল্লাসধনি সেদিন যেন বাধ মানছিল না। পরে জানা গেছে, সমর্থকদের সেই উল্লাসে কম্পনমাত্রা রিখটার স্কেলে ০.৩ ছুঁয়েছিল। স্টেডিয়ামের পাশেই রাখা যন্ত্রে লেস্টার-গর্জনে এই কম্পন ধরা পড়ে। সেদিনের সেই ভূকম্পনই এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে লিগ শিরোপার যত কাছাকাছি যাবে লেস্টার, ভূকম্পনের মাত্রাও নিশ্চয় ততই বাড়বে! ইএসপিএন