লেস্টারের শিরোপা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ফল যা-ই হোক না কেন, কাল প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে শিরোপা উৎসব নিশ্চিত ছিল ক্লদিও রানিয়েরির দলের। ৩-১ গোলের জয় সেই উৎসবের রংটা একটু বাড়াল এই যা। নির্ভার খেলার সুযোগ পেয়ে জ্বলে উঠল লেস্টার সিটি। আক্রমণে আক্রমণে বিপর্যস্ত হয়ে ওঠে এভারটনের রক্ষণভাগ। ৬৫ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ৭২ মিনিটে পেনাল্টি মিস না করলে জেমি ভার্ডির হ্যাটট্রিকটাও হয়ে যেত। পুরো ম্যাচে ৩৩টি শট নেওয়ার চেষ্টাতেই স্পষ্ট, কাল কতটা আক্রমণাত্মক ছিল লেস্টার। স্টার স্পোর্টস।