লেস্টারের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ সেকেন্ডেই এভারটনের টম ডেভিসের গোল! প্রিমিয়ার লিগে এই মৌসুমে যা যৌথভাবে দ্রুততম। কিন্তু ইসলাম স্লিমানি ও মার্ক অলব্রাইটনের গোলে ১০ মিনিটের মধ্যে এভারটনের মাঠে ২-১ গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। নতুন কোচ ক্রেইগ শেক্সপিয়ারের অধীনে টানা সপ্তম জয়ের আশাও হয়তো তখন জেগেছিল। কিন্তু হলো না। রোমেলু লুকাকুর জোড়া গোলের পাশাপাশি ফিল জাগিয়েলকার গোলে ৪-২ গোলে জেতে এভারটন। গোলডটকম।