লোপেজকে ঝুলিয়ে রেখেছে বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিন আগে বরখাস্ত হলেও এখনো বাফুফের কাছ থেকে পাওনা বুঝে পাননি ফাবিও লোপেজ। দুই সহকারীকে সঙ্গে নিয়ে তাই ঢাকাতেই রয়ে গেছেন বাংলাদেশ দলের সদ্য বিদায়ী ইতালিয়ান কোচ।
লোপেজ এ বিষয়ে কিছু বলতে রাজিই হলেন না, ‘এখন কিছু বলব না। আগামী সপ্তাহে বলব।’ আগামী সপ্তাহে বলা মানে আরও কয়েক দিন হয়তো ঢাকায় থাকতে হবে তাঁকে। বাফুফের কর্মকর্তাদের কথাবার্তায় সেই আভাস পাওয়া যাচ্ছে। তিন-চার তিনের মধ্যে লোপেজ ও তাঁর সহকারীদের পাওনা ১৫ হাজার ডলার দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তবে লোপেজের হিসাব অনুযায়ী টাকার অঙ্কটা ২৪ হাজার ডলার। চুক্তি শেষ হওয়ার আগেই ছাঁটাই করায় বেতনের বাইরেও ক্ষতিপূরণের টাকা ধরা হয়েছে।