ল্যাম্পার্ড ম্যান সিটিতে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১৩ বছরে হয়ে উঠেছিলেন চেলসির প্রতীক। সেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ম্যানচেস্টার সিটির হয়ে আগামী সেপ্টেম্বরেই হতে পারেন চেলসির মুখোমুখি। আলোচনা সে রকমই। চেলসি ছেড়ে ল্যাম্পার্ড গত সপ্তাহেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল নিউইয়র্ক সিটি এফসিতে। কিন্তু আগামী মার্চে নতুন মৌসুম শুরুর আগে তাদের কোনো খেলা নেই। নিউইয়র্কের দলটি তাই ছয় মাসের জন্য ল্যাম্পার্ডকে ম্যান সিটিতে ধারে খেলতে পাঠাচ্ছে বলে খবর। চুক্তির ব্যাপারে কথাবার্তাও নাকি একরকম পাকা। এএফপি।