ল্যাম্পার্ড-সঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় খেলোয়াড়ের একটা ছবি তুলতে কত পাগলামিই না করে ভক্তরা! পরশু ইতিহাদ স্টেডিয়ামের এক ল্যাম্পার্ড ভক্তের কথাই ধরুন। ইংলিশ মিডফিল্ডারের সঙ্গে একটা ছবি তোলার জন্য খেলা চলার সময়ই নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েছিল সে। তারপর দৌড়ে ল্যাম্পার্ডের পাশে গিয়ে মুঠোফোনে তুলেছেন সেলফি। এতেই ক্ষান্ত হননি, আবেগে জড়িয়ে ধরেছেন ইংলিশ মিডফিল্ডারকে। ক্যাপিটাল ওয়ান লিগ কাপে শেফিল্ডের বিপক্ষে ম্যাচটা তখন ম্যানচেস্টার সিটি এগিয়ে ৫-০ গোলে। ম্যাচের তখনো মিনিট চারেক বাকি। কিন্তু তরুণ ভক্তের এই কাণ্ডে খেলা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। শেষ পর্যন্ত নিরাপত্তাপ্রহরীরা ঢুকে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় বাইরে। খেলাও শুরু হয় আবার। বাকি সময়ে আরও ২ গোল করে সিটি ম্যাচ জেতে ৭-০ ব্যবধানে! গোলডটকম।