ল্যাম্পার্ড সিটিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল এই জানুয়ারিতেই শেষ হয়ে যাবে ধারের মেয়াদ। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ম্যানচেস্টার সিটি থেকে ফিরে যাবেন মেজর সকার লিগের ক্লাব নিউইয়র্ক সিটিতে। সেই ধারের মেয়াদ বাড়ছে, মৌসুমের বাকি সময়ের জন্যও ল্যাম্পার্ডকে রেখে দিয়েছে সিটি। এই মৌসুমে অবশ্য ল্যাম্পার্ডের যে পারফরম্যান্স, তাতে সিটি এটি করবে না কেন? ১৮ ম্যাচে করেছেন সাত গোল, এর মধ্যে একটি পুরোনো ক্লাব চেলসির বিপক্ষে ম্যাচ বাঁচিয়েছে। গোল পেয়েছেন কালও। এএফপি।