ল্যাম্পার্ডের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি থেকে একরকম ব্রাত্য হয়েই যোগ দিয়েছিলেন এমএলএস ক্লাব নিউইয়র্ক সিটিতে। কিন্তু ধারে ম্যানচেস্টার সিটিতে এসে যেন পুনর্জন্ম হয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। পরশু লেস্টার সিটির সঙ্গে ল্যাম্পার্ডের গোলেই জিতেছে সিটি। থিয়েরি অঁরির সঙ্গে প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোল (১৭৫) এখন তাঁর। লিগে এখন ৩৬ বছর বয়সী মিডফিল্ডারের গোল চারটি, সব প্রতিযোগিতা মিলিয়ে ছয়টি। তবে জানুয়ারিতেই তাঁকে ছেড়ে দিতে হচ্ছে সিটিকে। এমন একজন খেলোয়াড়কে কে ছাড়তে চাইবে? সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি ছাড়তে চান না, ‘আমরা জানি আমাদের কী করতে হবে। ফ্রাঙ্ক থাকতে চায়, আমরাও ওকে রাখতে চাই। এমএলএস ও নিউইয়র্ক সিটির সঙ্গে বিষয়টা নিষ্পত্তি করতে হবে।’ এএফপি।