লড়বেন না প্লাতিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথটা কি তাহলে পরিষ্কার হয়ে গেল সেপ ব্ল্যাটারের? সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারতেন যিনি, সেই মিশেল প্লাতিনি লড়াইয়ে নামার আগেই সরে দাঁড়ালেন। ফিফা সভাপতি পদের জন্য আগামী বছর নির্বাচন করবেন না বলে আগাম ঘোষণা দিয়ে দিলেন কিংবদন্তি ফরাসি ফুটবলার। থাকতে চান তিনি উয়েফা সভাপতি হিসেবেই। তবে নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও ৭৮ বছর বয়সী ব্ল্যাটারকে বর্তমান মেয়াদের পর সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন প্লাতিনি। এএফপি।