লড়াইয়ে শুধু বার্সা-রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সময়ে লা লিগার শীর্ষ তিন দলের ম্যাচ। বার্সেলোনা জানত, কোনোভাবেই হোঁচট খাওয়া যাবে না। জিতলেই লা লিগার ট্রফিটা একেবারে হাতের নাগালে এসে যাবে তাদের।
হোঁচট খাওয়া যাবে না—এটা জানত অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদও। তবে তাদের সামনে সমীকরণটা ছিল এ রকম—শিরোপাস্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে শুধু নিজেরা জিতলেই হবে না, বাকি দুই প্রতিদ্বন্দ্বীর দিকেও তাকিয়ে থাকতে হবে।
বার্সেলোনা অবশ্য কোনো সুযোগই দিল না কাউকে। ন্যু ক্যাম্পে এসপানিওলকে উড়িয়ে দিল ৫-০ গোলে। লুইস সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, নেইমার ও রাফিনহা।
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল আর করিম বেনজেমার এক গোল মিলিয়ে অন্য ম্যাচটায় রিয়াল ৩-২ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়ে নিজেদের কাজটা করে রাখলেও মৌসুমের শেষ সময়ে এসে হোঁচট খেল অ্যাটলেটিকো। পয়েন্ট হারাল লেভান্তের মাঠে ২-১ গোলে হেরে।
কাল রাতে এই নাটকীয়তার কারণে লিগে একটি করে ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকায় বেশ কিছুদিন পর একটা পরিবর্তনও এল। বার্সেলোনা যথারীতি শীর্ষে থাকলেও অ্যাটলেটিকোকে সরিয়ে দুই নম্বরে চলে এল রিয়াল। হেরে গিয়ে লড়াই থেকে ছিটকে গেছে তিনে থাকা অ্যাটলেটিকো। বার্সা ও রিয়াল নিজেদের শেষ ম্যাচে হারলেও বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকার কারণে এখন আর চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না ডিয়েগো সিমিওনের দলের পক্ষে।
বার্সার জন্য হিসাবটা আছে আগের মতোই, আগামী শনিবার গ্রানাডার বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা জিতলেই অন্য কারও দিকে না তাকিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। আর লুইস এনরিকের দল হোঁচট খেলে তখন সুযোগ তৈরি হবে রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের দলের শেষ ম্যাচটা দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে।
অথচ কাল একই সময়ে শুরু হওয়া তিনটি ম্যাচে অ্যাটলেটিকোই সবার আগে গোল করে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় মিনিটে ফার্নান্দো তোরেসের গোলের পর অবশ্য ৩০ মিনিটেই লেভান্তের হয়ে সমতা ফেরান ভিক্টর ক্যাসাদেসুস। আর যোগ হওয়া সময়ে জিউসেপ্পে রসির গোলে তো কপালই পুড়ল অ্যাটলেটিকোর।
বার্নাব্যুতে রোনালদো কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাঁর ফর্মটা ধরে রেখেছেন যথারীতি। গতকালের জোড়া গোলসহ ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগে সর্বশেষ ৭ ম্যাচে ৭ গোল হলো পর্তুগিজ উইঙ্গারের। রদ্রিগো আর গোমেজের গোলে ভ্যালেন্সিয়া ম্যাচে ফেরার আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি। লা লিগায় এ নিয়ে টানা ১১ ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। লিগের তাদের টানা সবচেয়ে বেশি জয় কার্লো আনচেলত্তির অধীনে, ১২টি।
ওদিকে এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির পথে অনেক দূর এগিয়ে গেলেন সুয়ারেজও। লিগে এ নিয়ে ৩৭ গোল হলো বার্সেলোনা স্ট্রাইকারের, ৩৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। এএফপি।
এক নজরে ফল
বার্সেলোনা ৫: ০ এসপানিওল
রিয়াল মাদ্রিদ ৩: ২ ভ্যালেন্সিয়া
লেভান্তে ২: ১ অ্যাটলেটিকো
*প্রথমে স্বাগতিক দল
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বার্সেলোনা ৩৭ ২৮ ৪ ৫ ১০৯/২৯ ৮৮
রিয়াল মাদ্রিদ ৩৭ ২৭ ৬ ৪ ১০৮/৩৪ ৮৭
অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৭ ২৭ ৪ ৬ ৬১/১৮ ৮৫