শক্তিশালী দল গড়ল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ জানুয়ারি শুরু হওয়া ফুটবলারদের দলবদলে গতকালই প্রথম শেখ রাসেল ক্রীড়াচক্র খেলোয়াড় তালিকা জমা দিয়েছে বাফুফের কাছে। নতুন দলে তারা যোগ করেছে ইথিওপিয়ার স্ট্রাইকার ফিকরু তেফেরা লিমাসা ও ক্যামেরুনের ফরোয়ার্ড জাঁ ইকাঙ্গাকে।
৩০ বছর বয়সী স্ট্রাইকার ফিকরুকে নিয়ে এবার অনেক আশা শেখ রাসেলের। ফিকরু ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ আইএসএলের প্রথম আসরে অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গায়ে নজর কেড়েছিলেন। গতবার ছিলেন চেন্নাই এফসিতে। এবার শেখ রাসেলে যোগ দিয়ে পেতে চান সাফল্য, ‘ভালো দল গড়েছে শেখ রাসেল। সবাই কঠোর পরিশ্রম করছি। আমাদের একজন ভালো কোচও আছেন। আশা করি, আমরা চ্যাম্পিয়ন হতে পারব।’
পুরোনো দলে ফিরে একই আশাবাদ কোচ মারুফুল হকেরও, ‘এবার আমরা যেমন দল গড়েছি, তাতে ট্রেবল জয়ের আশা করতেই পারি।’ সেই আশা পূরণে স্থানীয় সংগ্রহও ভালো হয়েছে শেখ রাসেলের। দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। সঙ্গে কোমল, জিয়াউর রহমান, জামাল ভূঁইয়া, মোনায়েম রাজু, শাখাওয়াত রনি, নাসিরুল ইসলাম, শাহেদুল, মিন্টু শেখ, আলমগীর রানা, অরূপ, নাহিদুলসহ আরও কয়েকজন। থেকে গেছেন রাসেল মাহমুদ লিটন, মিঠুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি।
কাল রহমতগঞ্জও দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে ভবনে এসে।