শঙ্কামুক্ত রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের অনুশীলনে কাল হঠাৎ ছড়িয়ে পড়ল শঙ্কা। কিকো ক্যাসিয়ার সঙ্গে সংঘর্ষে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সপ্তাহের শুরু থেকেই রোনালদোর চোট নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের পালে হাওয়া লাগল জোরেশোরে। শঙ্কা জেগেছিল, শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে থাকবেন তো সিআর-সেভেন? তবে রিয়াল সমর্থকদের স্বস্তি দিয়ে দুশ্চিন্তা করতে মানা করে দিয়েছে ক্লাবটি। মিলানে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা নেই রোনালদোর। তবে সেদিন রোনালদোকে পেলেও রাফায়েল ভারানেকে পাচ্ছেন না জিনেদিন জিদান। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ভারানে। এএফপি।