শঙ্কায় চ্যাম্পিয়ন সেভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। তাদেরই ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের দ্বিতীয় পর্বে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্ড। এই হারে সেভিয়ার দ্বিতীয় পর্বে ওঠা নিয়েই এখন সংশয়। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব রিজেকার বিপক্ষে কমপক্ষে ১ পয়েন্ট পেতেই হবে বর্তমান চ্যাম্পিয়নদের। বাজে একটা সপ্তাহই পার করল সেভিয়া। এর আগের ম্যাচেই লা লিগায় বার্সেলোনার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। রয়টার্স।