শঙ্কায় নাইজেরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যন্তরীণ রাজনীতির কারণে আবার ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। গত শুক্রবার দেশটির আদালত এক রায়ে ফুটবল ফেডারেশনের নির্বাচিত কমিটিকে বরখাস্ত করায় নতুন করে নিষেধাজ্ঞার শঙ্কা পেয়ে বসেছে নাইজেরিয়াকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সাধারণত সদস্যদেশগুলোর ফেডারেশনের নির্বাচিত কমিটিতে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেয় না। এএফপি।