প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ হলো ল্যান্ডন ডনোভানের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার। যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থামলেন ১৫৫ ম্যাচে। আন্তর্জাতিক ম্যাচে একমাত্র কোবি জোনস (১৬৪) যুক্তরাষ্ট্রের হয়ে বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে শতাধিক ম্যাচ খেলা ফুটবলার সবচেয়ে বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকেই। এ পর্যন্ত দেশটির ১৫ জন ফুটবলার শতাধিক ম্যাচ খেলেছেন। ১৩ ফুটবলার নিয়ে মিসরীয়রা আছে এরপরই। ১১ খেলোয়াড় নিয়ে জার্মানির অবস্থান তিনে। মেক্সিকো ও সুইডেনের ১০ জন করে ফুটবলার আছেন এই ক্লাবে। ফুটবলের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে শত ম্যাচ খেলেছেন যথাক্রমে মাত্র চার ও তিনজন। ৩০ খেলোয়াড় নিয়ে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলেও সবার ওপরে যুক্তরাষ্ট্র। দলটির সাবেক খেলোয়াড় ক্রিস্টিন লিলি খেলেছেন রেকর্ড ৩৫২টি ম্যাচ।