শতবর্ষের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু প্রিমিয়ার লিগ জিতেছে লেস্টার সিটি। গত মৌসুমেই অবনমনের শঙ্কায় থাকা ক্লাবটি আধুনিক ফুটবলের সবচেয়ে বড় রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিয়েছে। ক্লাব প্রতিষ্ঠার ১৩২ বছর পেরোনোর পর অবশেষে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জিতল দলটি। ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম শিরোপা জিততে অন্য কোনো দলকে এত দিন অপেক্ষা করতে হয়নি। এর আগে লিগ শিরোপা জিততে সবচেয়ে বেশি দিন অপেক্ষা করতে হয়েছিল নটিংহাম ফরেস্টকে। নিকট ভবিষ্যতে লেস্টারের রেকর্ড ভাঙার সুযোগ আছে শুধু ওয়াটফোর্ডের। প্রতিষ্ঠার পর (১৮৮১) ১৩৫ বছর পেরিয়ে গেলেও এখনো শীর্ষ লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।
প্রথম শিরোপা জয়ের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা
অপেক্ষার প্রহর ক্লাব প্রথম শিরোপা
১৩২ বছর লেস্টার সিটি ২০১৫-১৬
১১৩ বছর নটিংহাম ফরেস্ট ১৯৭৭-৭৮
৮৮ বছর ডার্বি কাউন্টি ১৯৭১-৭২
৮৪ বছর ইপসউইচ টাউন ১৯৬১-৬২
৭৭ বছর উলভারহ্যাম্পটন ১৯৫৩-৫৪

রেকর্ড কর্নার