শত্রুর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু হাঁপিয়েই পড়েছেন পেপ গার্দিওলা। কোনো বৈচিত্র্য, রোমাঞ্চ নেই—এটা একটা জীবন হলো! জার্মানিতে বায়ার্ন কোচের সামনে তো সে রকম চ্যালেঞ্জই নেই। গার্দিওলা তাই এখন ‘শত্রু’ খুঁজছেন। চমকে গেলেন? বলে কয়ে কেউ আবার শত্রু বানাতে চায় নাকি! গার্দিওলার নিজের মুখের কথাটা শুনুন, ‘তিন-চার বছর পর আপনার আর কী করার থাকবে? আরও ভালো করতে হলে আপনার শত্রুরও দরকার আছে।’ অবশ্য এই মৌসুম শেষেই যে বায়ার্ন ছাড়ছেন, জানিয়ে দিয়েছেন সেটা। শোনা যাচ্ছে, ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন। ওয়েঙ্গার, ক্লপরা যখন আছেন, গার্দিওলা নিশ্চয়ই মনের মতো ‘শত্রু’ পেয়ে যাবেন! ইএসপিএন।