শাকিরার মনের নাচনও তো দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যু ক্যাম্পের গ্যালারিতে গত শনিবার এল ক্লাসিকো দেখতে গিয়েছিলেন প্রায় ১ লাখ দর্শক। তাদের মধ্যে একজন বিশেষ নজর কেড়েছেন। সেই তিনিও যে বিশেষ একজন। বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকের প্রেমিকা শাকিরা। ম্যাচের প্রায় পুরোটা সময় বার্সেলোনাকে উন্মাদের মতো সমর্থন করে গেছেন বিশ্বের প্রথম সারির এই পপ তারকা।

.
.

আর সেই দৃশ্য ধরা পড়েছে মুঠোফোনের ক্যামেরায়। সেখানে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নানা ভঙ্গিতে শাকিরাকে দেখা গেছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখানে যে শাকিরা নেচেছেন মনের নাচন!

.
.

ভিডিওতে ম্যাচের একটা মুহূর্তও নেই। সেটার প্রয়োজনও ছিল না। শাকিরার ভাবভঙ্গি দেখলেই যে কেউ বলে দিতে পারবেন তখন মাঠে আসলে কী ঘটছিল। বার্সেলোনার খেলোয়াড়রা ভুল পাস দিলে বা বল হারালে হতাশায় মুষড়ে পড়ছিলেন শাকিরা। কখনো কখনো হাত দিয়ে মাথার চুল টানতে দেখা যায় তাঁকে। কখনো কখনো আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে দলকে উৎসাহ দিচ্ছিলেন। বার্সা ভালো খেললে আবার মুখে মিষ্টি হাসি নিয়ে হাততালি দিয়েছেন।

.
.

লুইস সুয়ারেস যখন বার্সেলোনাকে এগিয়ে দেওয়া গোলটি করেন, শাকিরার আনন্দ বাধ ভাঙে। পাশের আসনের বসা আরেক নারীকে আলিঙ্গন করে লাফাতে থাকেন তিনি। শেষ মুহূর্তে সার্জিও রামোসের গোলে রিয়াল সমতায় ফেরার সময় তাঁর অবস্থা কেমন হয়েছিল, সেটা দেখতে অবশ্য ভিডিও দেখার প্রয়োজন নেই, সেটা সহজেই বোঝা যায়!

.
.

ভিডিওটি দেখলে একটা দলকে সমর্থন করা একজন পাঁড় সমর্থকের মনের অবস্থা টের পাবেন। হয়তো সেই সমর্থক আপনিও। শুধু শাকিরা বলেই সেই নাচনটার খবর সবাই জেনে যায়। আমাদের গোপন অভিব্যক্তি লুকিয়ে থাকে আমাদের মনেই।

.
.