শাকিরি ইন্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির দলবদল মৌসুমে ইন্টার মিলানই বড় বড় সব দাও মারছে। কয়েক দিন আগে আর্সেনাল থেকে ধারে এনেছে লুকাস পোডলস্কিকে, পরশু বায়ার্ন মিউনিখ থেকে ধারে আনল উইঙ্গার জের্দান শাকিরিকে। ইন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে, শুধু সই করার আনুষ্ঠানিকতাটুকু বাকি। আপাতত ছয় মাসের জন্য ধারে আসছেন শাকিরি, তবে মৌসুম শেষে ১ কোটি ৪০ লাখ ইউরো দিয়ে এই সুইস উইঙ্গারকে চার বছরের জন্য সই করাতে পারবে ইন্টার। এএফপি।