শান্তির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবনাটা ছিল পোপ ফ্রান্সিসের। জনকল্যাণে ফুটবলকে কাজে লাগানো। তাঁর সেই ভাবনা বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন মেসি, জিদান, ইতো, পিরলো, জানেত্তিদের মতো একঝাঁক সাবেক ও বর্তমান ফুটবলার। তাঁরা সবাই মিলে খেলবেন একটা প্রীতি ম্যাচ। ১ সেপ্টেম্বর রোমের অলিম্পিক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটা থেকে পাওয়া পুরো অর্থ ব্যয় করা হবে ইউরোপ-দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে। ‘ম্যাচ ফর পিস’ নামে এই উদ্যোগের সঙ্গী দুটি দাতব্য প্রতিষ্ঠানও। এর একটি আবার চালাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি ও তাঁর স্ত্রী পলা। অলিম্পিক স্টেডিয়ামের ওই ম্যাচে খেলতে সম্মতি দিয়েছেন রবার্তো বাজ্জো, জিয়ানলুইজি বুফনরাও। শুধু তা-ই নয়। সবাই মিলেই চাইছেন যেন সফল হয় এ উদ্যোগ। গোলডটকম।