শান্তির দূত ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধ থামিয়ে দেওয়ার শক্তি খেলাধুলার আছে। বিশ্বকাপ ফুটবলই যার উদাহরণ। বিশ্বকাপ দেখতে যুদ্ধবিরতি দেওয়ার ঘটনা অনেকবারই ঘটেছে। আর সেই বিশ্বকাপ ফুটবল ইতিহাসের অন্যতম বড় তারকা ডিয়েগো ম্যারাডোনা এবার নামছেন শান্তির পক্ষে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি অংশ নেবেন ‘শান্তির সপক্ষে ম্যাচে’।
কলম্বিয়ার চলমান শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে ১০ এপ্রিল রাজধানী বোগোতায় আয়োজন করা হয়েছে শান্তির সপক্ষের এই ম্যাচ। যাতে ম্যারাডোনাসহ অংশ নেবেন ফুটবলের আরও অনেক বড় নাম। তবে আয়োজক বোগোতার মেয়রের অফিস থেকে আপাতত
শুধু ম্যারাডোনার নামই জানানো হয়েছে।
কলম্বিয়ান সরকার দীর্ঘ গৃহযুদ্ধ থামাতে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্ক্সবাদী ফার্ক গেরিলাদের সঙ্গে। ১৯৬৪ সাল থেকে ফার্ক গেরিলা ও সরকারি বাহিনীর সংঘর্ষে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছে। আয়োজক বোগোতার মেয়র নিজেও একসময় যুক্ত ছিলেন নিষিদ্ধঘোষিত এম-১৯ জঙ্গিদের সঙ্গে। এএফপি।