শান্তির ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে দুর্বার ম্যারাডোনা 	ছবি: এএফপি
বল নিয়ে দুর্বার ম্যারাডোনা ছবি: এএফপি

ডিয়েগো ম্যারাডোনার ড্রিবলিং দেখেছেন? বা রবার্তো বাজ্জোর দুর্দান্ত ফিনিশিং? এই প্রজন্মের অনেকেই হয়তো দেখেননি। তবে পরশু রোমে সেই সৌভাগ্য হয়েছে ২০ হাজার দর্শকের। ম্যারাডোনার পাস থেকে বাজ্জো গোল করছেন—এমন দৃশ্য দেখাটাও তো দারুণ। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ অবশ্যই নয়। ‘ম্যাচ ফর পিস’ নামটাই বলে দিচ্ছে এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য। আর এই দুজনই কেন; ডেল পিয়েরো,

আর্সেন ওয়েঙ্গার ছিলেন ডাগআউটে
আর্সেন ওয়েঙ্গার ছিলেন ডাগআউটে

সিমিওনে, জানেত্তি, স্কোলস, শেভচেঙ্কো...মাঠ ছিল তারায় তারায় খচিত। দুই দলের ডাগআউটে ছিলেন আর্সেন ওয়েঙ্গার ও টাটা মার্টিনো। স্কোলস ও জানেত্তির দুটি সংগঠনের অধীনে ভাগ হয়ে খেলেছিলেন তাঁরা।

মালদিনি, পিরলো, বুফন দুষ্টামিও করলেন
মালদিনি, পিরলো, বুফন দুষ্টামিও করলেন

এই দুই সংগঠনই জড়িত দাতব্য কাজের সঙ্গে। পরশুর ম্যাচটা আয়োজনের উদ্দেশ্য ছিল গাজাসহ বিশ্বব্যাপী ঝুঁকিতে থাকা শিশুদের জন্য অর্থ সংগ্রহ। ম্যাচটিতে খেলেছেন সব ধর্মের খেলোয়াড়েরাই। যেটি আয়োজনের মূল ভাবনা পোপ ফ্রান্সিস ও জানেত্তির। দুজনের আহ্বানেই সাবেক তারকারা এক হয়েছিলেন রোমে। তার আগে ম্যারাডোনারা ভ্যাটিকানে গিয়ে পোপের সঙ্গে দেখাও করে আসেন। মেইলঅনলাইন।