শাপেকায়েনসের প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধীরে ধীরে শোক কাটিয়ে উঠছে শাপেকায়েনস। কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় প্রায় পুরো দলকে হারানোর পর আবার নতুন করে শুরু করেছে ব্রাজিলের এই ফুটবল ক্লাবটি। নভেম্বরের সেই ঘটনার পর গত পরশু নিজেদের মাঠে প্রথম কোপা লিবের্তাদোরেসের ম্যাচ খেলতে নেমেছিল তারা। ঘরের মাঠে কোপা লিবের্তাদোরেসের ম্যাচ খেলতে নামার আনন্দটা অবশ্য হতাশায়
রূপ নেয়। আর্জেন্টিনার দল লানুসের কাছে ম্যাচটি ৩-১ গোলে হেরে গেছে শাপেকায়েনস। এএফপি।