শাপেকোয়েনসের 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাপেকোয়েনসের সঙ্গে ইদানীং ‘প্রথম’ শব্দটি চলে আসছে বারবার। গত নভেম্বরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৯ ফুটবলারকে হারানোর পর নতুন করেই যে সব শুরু করতে হচ্ছে ব্রাজিলের ক্লাবটিকে। গত বৃহস্পতিবার গোলশূন্য ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে তারা। এরপর সান্তা কাতারিনার শীর্ষ লিগেও খেলেছে প্রথম ম্যাচ, তাতে জয় ২-১ ব্যবধানে। বিবিসি।