প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার পাঁড় সমর্থক জার্সি কিনছে রিয়াল মাদ্রিদের! এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। তবে জার্মান ফুটবলে দুই ১৮৬০ মিউনিখ সমর্থকের জন্য বাস্তবতাটা এমনই। ১৫ মাস হাজতবাস এড়াতে হলে তাঁদের কিনতে হবে নগরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের জার্সি! ঘটনা হলো, ওই দুই মিউনিখ সমর্থক বায়ার্নের এক সমর্থকের ওপর চড়াও হয়েছিল। জ্যাকেট, শার্ট, টুপি ছিঁড়ে ফেলে অর্ধনগ্ন করে ছেড়েছিল বায়ার্ন সমর্থককে। ঘটনাটা আদালতে গড়ালে মিউনিখের এক জেলা আদালত রায় দিয়েছেন ওই দুই সমর্থককে কিনতে হবে বায়ার্নের জার্সি নতুবা জেলে যেতে হবে ১৫ মাসের জন্য। রায়ের সপক্ষে বিচারকের যুক্তি, ‘এটা অনেকটা মধ্যযুগীয় কায়দায় ডাকাতি করার মতো ঘটনা। আমি তাই ফুটবলীয় রায় দিয়েছি। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়।’ গোলডটকম।