শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার রেফারির ভুল সিদ্ধান্তে জেতা ম্যাচ ড্র করতে হলো স্পার্তা প্রাগকে। বিষয়টি একদমই মেনে নিতে পারেননি প্রাগের গোলকিপার টমাস কুবেক ও মিডফিল্ডার লুকাস ভাচা। ক্ষোভটা তাঁরা উগরে দিয়েছিলেন নারী রেফারি লুসি রাতায়োভার ওপর। কুবেক তো বলেই ফেলেন, ‘মেয়েদের রান্নাঘরেই থাকা উচিত, ছেলেদের খেলায় নয়।’ ভাচাও সে কথায় সায় দিয়েছেন। স্পার্তা প্রাগের দুই ফুটবলারের এমন নারীবিদ্বেষী মন্তব্য ভালোভাবে নেয়নি তাঁদের ক্লাব। শাস্তি হিসেবে দুজনকেই বয়সভিত্তিক দলের সঙ্গে খেলার নির্দেশ দিয়েছে, সঙ্গে দেড় হাজার ইউরো করে জরিমানা। এমনকি ক্লাবের নারী দলের সঙ্গেও অনুশীলন করতে হবে তাঁদের। তবে শাস্তি এড়াতে পারেননি রাতায়োভাও, ভুল সিদ্ধান্ত দেওয়ায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এএফপি।