শাস্তি পেল আলবেনিয়া-সার্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ অক্টোবর রাজনীতির তপ্ত আঁচে পণ্ড হয়েছিল সার্বিয়া-আলবেনিয়ার ইউরো বাছাইয়ের ম্যাচটি। ড্রোন কাণ্ডে তোলপাড় হওয়া ম্যাচটিতে একরকম পালিয়েই সার্ব দর্শকদের হাত থেকে জীবন বাঁচিয়েছিলেন আলবেনিয়ান ফুটবলাররা। পরে আর মাঠেই নামেননি তাঁরা। খেলতে অস্বীকৃতি জানানোয় কাল উয়েফা শাস্তি দিয়েছে আলবেনিয়াকে। ম্যাচটিতে ৩-০ গোলে সার্বিয়াকে জয়ী ঘোষণা করে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে আলবেনিয়ানদের। সার্বিয়াও ছাড় পায়নি, বাছাইপর্ব থেকে ৩ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের, সঙ্গে এক লাখ ইউরো জরিমানা। শাস্তির বিরুদ্ধে আপিল করবে ক্ষুব্ধ আলবেনিয়ান ফুটবল ফেডারেশন। এএফপি, রয়টার্স।