প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৃঙ্খলাভঙ্গ করলে কত রকম শাস্তিই না পেতে হয়। অনেকেই এ থেকে শেখেন, অনেকেই শেখেন না। তবে রিকাইরো জিভকোভিচ এমন শাস্তি পেয়েছেন, আর কখনো নিয়ম ভাঙবেন বলে মনে হয় না। ডাচ ক্লাব আয়াক্সের এই ফুটবলার অনুশীলনে এসেছিলেন দেরি করে। প্রথম নয় অবশ্য, আগেও একাধিকবার এ কাজ করেছেন। কোচ ফ্রাঙ্ক ডি বোর তাঁকে কী শাস্তি দিয়েছেন জানেন? ক্লাবের গাড়ি রাখার জায়গায় তাঁকে অ্যাটেনডেন্ট হিসেবে করতে হবে। তার মানে গাড়িগুলো ঠিকমতো রাখা হলো কি না, কেউ নিয়ম ভাঙল কি না সেই একঘেয়ে কাজটা ঘণ্টার পর ঘণ্টা করে যেতে হবে। সহ-খেলোয়াড়েরা যখন মাঠে খেলবেন, তখন জিভকোভিচকে করতে হবে এই কাজ। শাস্তি অবশ্য এখানেই শেষ নয়, এক ম্যাচের জন্যও নিষিদ্ধ হয়েছেন! মিরর।