শিকারি ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচকে সবাই জানেন। কিন্তু শিকারি ইব্রাকে? বন্দুক হাতেও দুর্দান্ত পিএসজি স্ট্রাইকার। বড়দিনের ছুটি কাটাতে সুইডেনের দেশের বাড়িতে গিয়েছিলেন। সেখানে এক গুলিতেই শিকার করেছেন একটি চমরী গাই। গুলি প্রাণীটির হৃৎপিণ্ড ফুটো করে দেয়। শিকারি হিসেবে নিজের প্রতিভায় ‘খুব খুশি’ ইব্রা। কিন্তু নাখোশ প্রাণী অধিকার রক্ষায় সক্রিয় সংগঠনগুলোর কর্মীরা। কারণও আছে। গত বছরের শুরুর দিকে ভলভোর এক বিজ্ঞাপনে চমরী গাইয়ের দিকে বন্দুক তাক করে ধরে রাখতে দেখা যায় তাঁকে। তখন থেকেই এই বন্য প্রাণী রক্ষায় সক্রিয় সংগঠনগুলো অখুশি ইব্রার ওপর। ওই বিজ্ঞাপন নিয়ে হইচই পড়ে যায় দেশটিতে। এবার সত্যি সত্যিই ৫০০ কেজি ওজনের এক চমরী গাই শিকার করেছেন সম্প্রতি। আর নিস্তার নেই, পশুপ্রেমী সংগঠনগুলো তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল বলে! আইএএনএস।