শিকারি রেফারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর স্টিভ হার্মিসন যখন ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল লিগে এক দলের কোচ হলেন, সবার চোখ কপালে ওঠার দশা। একে তো ছিলেন ক্রিকেটার, তাঁর ওপর ফাস্ট বোলার। আগ্রাসী বোলিংয়ে ব্যাটসম্যানদের নাকাল করতেন যিনি, যাঁর একের পর এক বাউন্সারে খাবি খেত ব্যাটসম্যানরা, তিনি কিনা ঠান্ডা মাথায় সামলাবেন ফুটবলারদের। কিন্তু দায়িত্ব নিয়েই সাবেক এই ক্রিকেটার বলেছিলেন, খেলোয়াড় হিসেবে কড়া কথা শুনতে ভালো লাগত না, তিনিও তাঁর খেলোয়াড়দের কড়া কথা বলবেন না। নিজের কথা রেখেছেন, নিজের খেলোয়াড়দের মাথা গরম করে কথা বলেননি। কিন্তু তাই বলে কথা বলা থামাননি। তাঁর কড়া ভাষার শিকার হয়েছেন মাঠের রেফারি। সেটি এতটাই বেশি ছিল যে, ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জুটেছে তাঁর! নর্দার্ন লিগের আর বাকিই আছে মাত্র ১০ ম্যাচ। সুতরাং এই মৌসুমে আর ডাগ-আউটে বসে খেলা দেখা হচ্ছে না হার্মিসনের। সূত্র: টেলিগ্রাফ।