শিকড়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ক্লাবে ফিরবেন, এমনটা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। সেই গুঞ্জন সত্যি করে দিয়ে এসি মিলান থেকে শেষ পর্যন্ত ধারে সান্তোসে ফিরলেন রবিনহো। ব্রাজিলিয়ান ক্লাবটি পরশু নিশ্চিত করেছে তাঁর ফেরার খবর। এই নিয়ে তৃতীয় দফায় রবিনহো খেলবেন সান্তোসে। ২০০৫ সালে রিয়ালে যোগ দেওয়ার আগে সান্তোসেই ছিলেন ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলা রবিনহো। ২০১০ সালে ম্যানচেস্টার সিটি থেকেও এক দফায় ধারে খেলে গেছেন সান্তোসে। এবার এক মৌসুমের জন্য সান্তোসে ফেরার পর রবিনহোর প্রতিক্রিয়া, ‘এটাই বাড়ি। এটা এমন একটা জায়গা, যেখানে আমি খুব স্বস্তিবোধ করি। এখানে খেলেই বিশ্ব ফুটবলে আবির্ভাব আমার।’ স্কাই স্পোর্টস।