প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়ে উঠেছেন বুয়েনস এইরেসের শহরতলিতে। খেলার জন্য ২০০৪ সালে প্রিয় শহর ছাড়লেও কখনো গৃহকাতরতার কথা গোপন করেননি কার্লোস তেভেজ। এ বছর ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে আর্জেন্টাইন স্ট্রাইকার যেন ফিরে গেছেন পুরোনো দিনে। টেবিল বিছিয়ে বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসে গেছেন পাড়ার রাস্তায়। গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্ডার ভিক্টর ক্যাসেরেসের সঙ্গে সংঘর্ষে নাক ভাঙার পর সময়টা বোধ হয় শৈশবের বন্ধুদের সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার
ছবি: টুইটার