প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮-৯৯ মৌসুমে অভিষেক বার্সেলোনার সিনিয়র দলে। অভিষেকেই লা লিগা জয়ের স্বাদ পেয়েছিলেন জাভি হার্নান্দেজ। এরপর থেকেই কাতালান ক্লাবটিতেই খেলছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। দ্বিতীয়বার লা লিগা জেতেন ২০০৪-০৫ মৌসুমে। ওই সময়টায় এসে গেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও লিওনেল মেসি। ২০০৪-০৫ মৌসুম থেকে শুরু করে সর্বশেষ ১১ মৌসুমে এই ত্রয়ী বার্সাকে লিগ জিতিয়েছেন সাতবার। এবারসহ মোট আটবার লিগ জেতা জাভি ক্লাব (২৩) ও দেশের (৩) হয়ে ২৩টি ট্রফি জিতেছেন। শিরোপা জেতার স্প্যানিশ রেকর্ড এটাই। তবে শুধু লা লিগা হিসাব করলে এখনো অনেক দূর যেতে হবে ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে। ১৯৫৩-৫৪ থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত ১২ বার লা লিগ জিতে সবার ওপরে মোটামুটি নিরাপদেই আছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফ্রান্সিসকো জেন্টো।