শিরোপা জয়ের আনন্দ
টাইব্রেকারে ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল চিলি। এটাই চিলির প্রথম কোনো বড় শিরোপা। ৯৯ বছরের অপেক্ষা ঘুচল তাঁদের। শিরোপা জয়ের পরেই চিলির ফুটবল দলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেট। লা মনেডা প্রেসিডেন্ট ভবনে আনন্দের হাট বসে।

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পরে চিলির ফুটবল দল সান্তিয়াগোর লা মনেডা প্রেসিডেন্ট ভবনে এভাবেই ক্যামেরার সামনে পোজ দেয়। সঙ্গে চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেট (মাঝে) ও এএনএফপির প্রেসিডেন্ট সারজিয়ো জাদুয়ে (বামে)।

অনেক অপেক্ষার পরে চিলির ফুটবল দল ছিনিয়ে নিয়েছে এই জয়ের ট্রফি।

কোপা আমেরিকার শিরোপা জয়ের পরে ট্রফি হাতে চিলির খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজের আনন্দ। ছবিটি লা মনেডা প্রেসিডেন্ট ভবন থেকে তোলা।

লা মনেডা প্রেসিডেন্ট ভবনের বারান্দায় খেলোয়াড়দের সঙ্গে আনন্দে মেতেছেন চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেট।

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পরে প্রেসিডেন্ট ভবনে আনন্দে মেতেছে চিলির ফুটবল দল।

প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেটের সঙ্গে আনন্দঘন একটি মুহূর্ত।

প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেটের সঙ্গে চিলির বিজয়ী দল।