শীতকালে কাতার বিশ্বকাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথাগত সময়সূচির বাইরে গিয়ে শীতকালেই ২০২২ কাতার বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বরে। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি সাধারণত জুন-জুলাইয়ে হয়ে থাকলেও ওই সময়ে মরু দেশটির প্রচণ্ড গরমের কথা মাথায় রেখেই নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২০১৪ বিশ্বকাপ শেষ হয়েছে ৩২ দিনে, কিন্তু কাতার বিশ্বকাপের ব্যাপ্তি ২৮ দিন। ৩২ দলের টুর্নামেন্ট হওয়ার পর থেকে বিশ্বকাপ এর আগে সবচেয়ে কম সময়ে শেষ হয়েছে ৩১ দিনে। রয়টার্স।