শীর্ষে অস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির নাম বলবেন তো? সে দিন ফুরোল! সবকিছু ঠিক থাকলে এই জানুয়ারিতেই রোনালদো-মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে যেতে পারেন অস্কার। ব্রিটিশ পত্রপত্রিকার খবর, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার চেলসি ছেড়ে যোগ দিচ্ছেন সাংহাই এসআইপিজিতে। জানুয়ারিতেই দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়ে গেলে অস্কারের সাপ্তাহিক বেতন দাঁড়াবে প্রায় ৪ লাখ পাউন্ড! অথচ ডেইলি মেইল-এর দাবি, রোনালদো-মেসির সাপ্তাহিক বেতন ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের মতো। সাপ্তাহিক ৪ লাখ পাউন্ড পারিশ্রমিকের অর্থ—দিনে অস্কারের আয় ৫৭ হাজার ১৪৩, ঘণ্টায় ২ হাজার ৩৮১ এবং মিনিটে ৩৯ পাউন্ড! ডেইলি মেইল।