শীর্ষে অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গিয়েছিল বার্সেলোনা। এক দিন পরেই শীর্ষস্থান পুনরুদ্ধার করল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু সেল্টা ভিগোকে ২-০ গোলে হারানোয় ১৯ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৪। অ্যাটলেটিকোর চেয়ে এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৪২। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে এবারের লা লিগায় নিজের দশম গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আঁতোইন গ্রিজম্যান। ৭৯ মিনিটে অন্য গোলটি বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাসকোর। এফপি।