শীর্ষে উঠছে বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার চার মাসের রাজত্ব। আর্জেন্টিনাকে তিনে ঠেলে আগামী ৫ নভেম্বর প্রকাশিতব্য ফিফা র্যাঙ্কিংয়ে প্রথমবারের এক নম্বরে উঠে যাচ্ছে বেলজিয়াম। বিশ্বকাপ কিংবা মহাদেশীয় কোনো শিরোপা না জেতা প্রথম দল হিসেবে শীর্ষ উঠছে বেলজিয়াম। বেলজিয়ামের এই পুরস্কার ধারাবাহিকতার। ইউরো বাছাইপর্বের শেষ দুটি ম্যাচই জিতেছে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিনে থাকা দলটি। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট আর্জেন্টিনার। সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জার্মানিও হেরেছে একটি ম্যাচ। তাই ১৪৪০ রেটিং পয়েন্ট নিয়ে পয়েন্ট কাটাকুটির খেলায় সবার ওপরে উঠে যাচ্ছে বেলজিয়াম। ১৩৮৮ পয়েন্ট নিয়ে জার্মানরা থাকছে দুইয়েই। আর্জেন্টিনার পয়েন্ট হবে ১৩৮৩। তথ্যসূত্র: এএফপি।