শীর্ষে কসাইটুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ ফুটবলে কাল জিতেছে মুগদা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা ২-১ গোলে হারিয়েছে শান্তিনগর ক্লাবকে। সাত ম্যাচে এটি সমাজকল্যাণের তৃতীয় জয়। ১০ পয়েন্ট নিয়ে লিগের ষষ্ঠ স্থানে রয়েছে মুগদার দলটি।
ম্যাচের ৮০ মিনিটে প্রথম গোল করে মুগদাকে এগিয়ে নেন আরিয়ান রাফা। কিন্তু সেই অগ্রগামিতা বেশিক্ষণ তারা ধরে রাখতে পারেনি। ৮৬ মিনিটে আওরঙ্গজেবের গোলে সমতায় ফেরে শান্তিনগর। কিন্তু ম্যাচের যোগ হওয়া সময়ে গোল করে রাফা পুরো ৩ পয়েন্ট এনে দেন দলকে। ৭ গোল করে এখন পর্যন্ত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রাফা। আর ৮ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা কসাইটুলি সমাজকল্যাণ পরিষদের আরিফুল ইসলাম শান্ত। ৭ ম্যাচে ৫ জয়, ১ ড্র ও ১ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শান্তর ক্লাব কসাইটুলি। তবে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে দুইয়ে রয়েছে এখনো অপরাজিত নবাবপুর ক্রীড়াচক্র।