শীর্ষে ফিরল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসান হলো ফিফা র্যা ঙ্কিংয়ে পাঁচ মাসের বেলজিয়ান রাজত্বের। বেলজিয়ামকে দুইয়ে ঠেলে র্যা ঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটা পুনর্দখল করেছে আর্জেন্টিনা। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে টানা দুই ম্যাচ জিতেই বেলজিয়ামকে টপকে গেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাল প্রকাশিত সর্বশেষ র্যা ঙ্কিংয়ে পিছিয়েছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। টানা দুই ম্যাচ ড্র করা পাঁচবারের চ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে নেমে গেছে সাতে।
সর্বশেষ র্যা ঙ্কিংয়ে শীর্ষ দশের পাঁচটি দলই দক্ষিণ আমেরিকার। আর্জেন্টিনা-ব্রাজিল ছাড়াও সেরা দশে আছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। সেরা দশের অন্য পাঁচটি দল ইউরোপের।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ জর্ডানের কাছে ৮-০ গোলে হারলেও এ মাসেও ১৭৭ নম্বরে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান (১৪৭), মালদ্বীপ (১৬০) ও ভারত (১৬২)। তথ্যসূত্র: ফিফা।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০
পয়েন্ট
১ (+১) আর্জেন্টিনা ১৫৩২
২ (-১) বেলজিয়াম ১৩৫২
৩ (+২) চিলি ১৩৪৮
৪ (+৪) কলম্বিয়া ১৩৩৭
৫ (-১) জার্মানি ১৩০৯
৬ (-৩) স্পেন ১২৭৭
৭ (-১) ব্রাজিল ১২৫১
৮ (-১) পর্তুগাল ১১৮৪
৯ (+২) উরুগুয়ে ১১৫৮
১০ (-) ইংল্যান্ড ১০৬৯
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন