প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাডারবর্নের মধুচন্দ্রিমা শেষ। বুন্দেসলিগায় চার ম্যাচ শেষে বিস্ময়করভাবে নবাগত দলটিই ছিল শীর্ষে। কিন্তু পরশু তাদের ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পয়েন্ট তালিকায় ফিরিয়েছে স্বাভাবিক চেহারা! ১১ পয়েন্ট নিয়ে উঠে এসেছে শীর্ষে। বিশ্বকাপ ফাইনালে জার্মানির জয়ের নায়ক মারিও গোটশে করেছেন জোড়া গোল, লেভানডফস্কি ও টমাস মুলার একটি করে। ড্র করে বায়ার্নকে ধরে ফেলার সুযোগ হারিয়েছে হফেনহেইম ও মেইঞ্জ। হফেনহেইম ৩-৩ ড্র করেছে ফ্রেইবুর্গের সঙ্গে। ফ্রাঙ্কফুর্টের সঙ্গে মেইঞ্জের ড্রটা ২-২ গোলে। এএফপি।