প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলারদের তীর্থ হলো ইউরোপ। এই মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন পৃথিবীর বেশির ভাগ দেশের ফুটবলার। এর মধ্যে ইংলিশ লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি ‘আ’ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান ধারে-ভারে বাকিগুলোর চেয়ে এগিয়ে। এই লিগগুলোর মধ্যে কোন দেশের ফুটবলাররা সবচেয়ে বেশি আয় করেন? মাথায় হয়তো ইংলিশ, জার্মান বা স্প্যানিশ ফুটবলারদের নাম ঘুরছে। এই দেশগুলোর কেউ নন—সবচেয়ে বেশি আয় করেন বেলজিয়ামের ফুটবলাররা! তাঁরা গড়ে বছরে প্রায় ২২ লাখ পাউন্ডের কাছাকাছি আয় করেন। দুই ও তিন নম্বরের নামগুলো আরও অবাক করতে পারে—মন্টেনেগ্রো ও অস্ট্রেলিয়া। তবে এটাও ঠিক, শীর্ষ পাঁচ লিগে এই দুই দেশের ফুটবলার সংখ্যা কম। বড় পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষ দশে আছেন শুধু ইংলিশ ফুটবলাররাই। বছরে আয় ২১ লাখ পাউন্ড। মেইল অনলাইন।