শীর্ষে ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু ধন্দ লেগে যেতে পারে প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে। কোনটি বেশি ভালো—ব্রাজিলের কফি, না ব্রাজিলের ফুটবলার? কফি রপ্তানিতে দেশটি বিশ্বে শীর্ষে। তা-ও কী! দুইয়ে থাকা কলম্বিয়ার চেয়ে রপ্তানি দ্বিগুণেরও বেশি! ফুটবলার রপ্তানিতেও ব্রাজিল পিছিয়ে নেই! রাশিয়াভিত্তিক ফুটবল পর্যবেক্ষণ সংস্থা সিআইএএসের নতুন গবেষণা অনুযায়ী, ফুটবল রপ্তানিতেও বিশ্বে শীর্ষে এখন নেইমার-কুতিনহোদের দেশ। আইএএনএস।
ব্রাজিলের ১ হাজার ২০২ জন ফুটবলার খেলছেন বিশ্বজুড়ে, ব্রাজিলের বাইরে ১৩৭টি লিগে। তালিকায় দুইয়ে ফ্রান্স, ৭৮১ জন ফুটবলার রপ্তানি করেছে পগবা-গ্রিজমানদের দেশ। আর আর্জেন্টিনা? মেসির দেশ আছে তিনে, রপ্তানি করেছে ৭৫৩ জন ফুটবলার।