দলবদলের বাকি এক সপ্তাহে সব আলো কেড়ে নিচ্ছেন এমবাপ্পে ও রোনালদো। তাই বলে শুধু কি এই দুজনই ক্লাব ছাড়ছেন? অবশ্যই নয়। দলবদলের শেষ দিন যতো ঘনিয়ে আসছে, একাধিক খেলোয়াড়ের ক্লাব বদল করার গুঞ্জন জোরালো হচ্ছে তত বেশি। রোনালদো ম্যানচেস্টার সিটিতে যেতে চান, পুরোনো খবর। এখন স্কাই স্পোর্টসের মাধ্যমে শোনা যাচ্ছে, রোনালদো সিটিতে গেলে কপাল খারাপ হবে ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিংয়ের। রোনালদোকে জায়গা করে দেওয়ার জন্য স্টার্লিংকে বিক্রি করে দিতে রাজি আছেন পেপ গার্দিওলা। যদিও স্টার্লিংয়ের জন্য এখনও আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে কোনো দল আসেনি সিটির কাছে।
এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
রিয়াল মাদ্রিদ
রিয়ালের স্প্যানিশ রাইটব্যাক আলভারো ওদ্রিওসোলা পাড়ি জমাচ্ছেন ফিওরেন্তিনায়। আপাতত তাঁকে ধারে পাঠানো হচ্ছে ইতালিতে।
সেভিয়া
দলবদলের শেষ দিকে এসে ফরাসি সেন্টারব্যাক জুলস কুন্দে সেভিয়া ছেড়ে চেলসিতে নাম লেখাতে পারেন। তাই আগে থেকেই সে পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে থাকছে স্প্যানিশ ক্লাবটা। কুন্দে দল ছাড়লে ফরাসি ক্লাব লিল থেকে ডাচ সেন্টারব্যাক সভেন বটম্যানকে আটাই কোটি ইউরোর বিনিময়ে দলে আনবে, এমনটাই মনে করছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
লিভারপুল
লেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার ইউরি তিলেমান্সের প্রতি আগ্রহী লিভারপুল, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে লিভারপুলে না গিয়ে লেস্টারের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন এই মিডফিল্ডার। ওদিকে এক্সপ্রেস জানিয়েছে, ব্রাইটনের মিডফিল্ডার ইভিস বিসুমার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে লিভারপুল, যার দাম ধরা হচ্ছে চার কোটি পাউন্ড।
ম্যানচেস্টার সিটি
সিটিতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন রোনালদো। রোনালদো যদি আসেন, তাহলে ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংকে বিক্রি করে দেবে সিটি, এমনটাই খবর। যদিও স্টার্লিংয়ের জন্য এখনো কেউ সিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি।
চেলসি
সেভিয়ার সেন্টারব্যাক জুলস কুন্দের পাশাপাশি আতলেতিকো থেকে স্প্যানিশ মিডফফিল্ডার সল নিগেজের ব্যাপারেও খোঁজখবর নেওয়া শুরু করেছে চেলসি
আর্সেনাল
আর্সেনালের কোচ মিকেল আরতেতা নিশ্চিত করেছেন, ক্লাব ছাড়ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। উইলিয়ানকে ফ্রি তে ছেড়ে দিতে রাজি হয়েছে দলটা। নিজের দেশের ক্লাব করিন্থিয়ানসে যোগ দিতে পারেন তিনি। তবে ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমের্কাতো জানিয়েছে, এসি মিলানও এক বছরের চুক্তিতে উইলিয়ানকে দলে আনতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেড
দলে একজন সেন্ট্রাল মিডফিল্ডার আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামের ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসের ব্যাপারে আগ্রহ আছে তাঁদের।
টটেনহাম হটস্পার
ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোমেরকাতো জানিয়েছে, বার্সেলোনার মিডফিল্ডার ইলাইশ মরিবাকে দলে আনার জন্য আগ্রহী টটেনহাম। উলভারহ্যাম্পটনের স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরেকে দলে আনার জন্য টটেনহাম ধার প্রস্তাব পাঠালেও, সে প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ওদিকে টটেনহামের ফরাসি মিডফিল্ডার মুসা সিসোকোকে দলে আনার ব্যাপারে কথাবার্তা শুরু করে দিয়েছে আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড। ওদিকে হাজার চেষ্টা করেও টটেনহাম ছাড়তে পারছেন না ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। টটেনহাম ছেড়ে সিটিতে যাওয়া হবে না তাঁর, বেশ ভালোই বুঝে গিয়েছেন তিনি। এখন স্পার্সের সঙ্গে নতুন করে চুক্তি করতে চাইছেন এই ফরোয়ার্ড। টাইমস জানিয়েছে, টটেনহামের সঙ্গে প্রতি সপ্তাহে চার লাখ পাউন্ডের চুক্তি করতে যাচ্ছেন কেইন। ওদিকে জুভেন্টাসের আমেরিকান মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনিকে পাওয়ার জন্যেও চেষ্টা করে যাচ্ছে স্পার্স, জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। এদিকে দলের আইভোরিয়ান রাইটব্যাক সার্জ অরিয়ের ফরাসি ক্লাব লিলে যেতে পারেন। লিল থেকে তুরস্কের রাইটব্যাক জেকি চেলিককে দলে আনতে পারে আতলেতিকো মাদ্রিদ। এই চেলিকের জায়গাতেই অরিয়েরকে দলে টানতে পারে লিল।
জুভেন্টাস
দল থেকে রোনালদো চলে যাচ্ছেন, ফলে একজন স্ট্রাইকার তো লাগবেই। সে কারণে এভারটন থেকে নিজেদের সাবেক স্ট্রাইকার মইস কিনকে ফিরিয়ে আনতে চাইছে জুভেন্টাস। বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল ও উলভারহ্যাম্পটনের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসের দিকেও নজর আছে জুভেন্টাসের। নেভেসের এজেন্ট হোর্হে মেন্দেজ জুভেন্টাসের অ্যারন র্যামসির বিনিময়ে নেভেসকে জুভেন্টাসে পাঠানোর একটা প্রস্তাব দিয়েছেন।
এসি মিলান
স্পোর্তিং লিসবনের পর্তুগিজ মিডফিল্ডার সের্হিও অলিভিয়েরাকে দলে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে এসি মিলান। চেলসি থেকে ধারে এসি মিলানে আবারও যোগ দিতে যাচ্ছেন ফরাসি মিডফিল্ডার তিমুইয়ে বাকায়োকো। এফসি পোর্তো থেকে মেক্সিকান উইঙ্গার হেসুস কোরোনাকেও দলে আনতে পারে মিলান।
এএস রোমা
চেলসির ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস-চিকের প্রতি আগ্রহ দেখিয়েছে জোসে মরিনিওর এএস রোমা। এক কোটি ৬০ লাখ ইউরো পেলে ইংলিশ এই মিডফিল্ডারকে বিক্রি করে দেবে চেলসি, জানিয়েছে স্কাই স্পোর্টস।
বায়ার্ন মিউনিখ
স্পোর্তওয়ান জানিয়েছে, নিজের সাবেক শিষ্য মার্সেল সাবিৎসারকে পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছেন বায়ার্নের জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান। আর বি লাইপজিগে থাকতে এই সাবিৎসারকে কোচিং করিয়েছেন নাগলসমান। লাইপজিগের সঙ্গে সাবিৎসারের চুক্তির বাকি আছে আর মাত্র এক বছর। দুই কোটি ইউরোর বিনিময়ে সাবিৎসারকে দলে আনা যাবে বলে মনে করছে বায়ার্ন।
বরুসিয়া ডর্টমুন্ড
ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান রাইটব্যাক দিওগো দালোতকে ধারে দলে আনতে চাইছে ডর্টমুন্ড, এমনটাই জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। ওদিকে দালোতের প্রতি আগ্রহ আছে এসি মিলানেরও। এর মধ্যে মিলানে এক বছর ধারেও খেলে গিয়েছেন দালোত।
পিএসজি
কিলিয়ান এমবাপ্পে দল ছাড়ছেন, পুরোনো খবর। এমবাপ্পের জায়গায় নতুন তারকা আনার জন্য এর মধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে পিএসজি। এই তালিকায় এভারটনের ব্রাজিলিয়ান উইঙ্গার রিচার্লিসন থেকে শুরু করে ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ড, বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি - সবার নামই আছে। ওদিকে এমবাপ্পে ছাড়াও পিএসজি ছড়তে পারেন স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া। রিয়াল সোসিয়েদাদে যোগ দিতে পারেন তিনি।
অন্যান্য
এক কোটি ইউরোর বিনিময়ে রিয়াল বেতিস থেকে নরউইচ সিটিতে নাম লেখাতে পারেন পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারভালিও। ব্রাইটনের ফরাসি স্ট্রাইকার নিল মোপেকে দলে আনতে পারে এভারটন, কোচ রাফায়েল বেনিতেজ মোপের বড় ভক্ত। দলে একজন সেন্টারব্যাক চাইছেন উলভারহ্যাম্পটনের কোচ ব্রুনো লাগে। ক্রোয়েশিয়ার সেন্টারব্যাক দুজে কালেতা-কার, লিলের সভেন বটম্যানের প্রতি আগ্রহ আছে তাঁদের। ডাচ ক্লাব এজেড আলকমার থেকে মিডফিল্ডার তিউন কুপমেইনার্সকে দলে আনছে আতালান্তা, চেলসির ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসন-অদয়কেও দলে চাইছে তাঁরা।
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
হোয়াকিন কোরেয়া (উইঙ্গার, আর্জেন্টিনা)
লাৎসিও থেকে ইন্টার মিলান, ধার
আমিন আদলি (উইঙ্গার, ফ্রান্স)
বোর্দো থেকে বেয়ার লেভারকুসেন, ১ কোটি ২৯ লাখ পাউন্ড
উইলিয়ান জোসে (স্ট্রাইকার, ব্রাজিল)
রিয়াল সোসিয়েদাদ থেকে রিয়াল বেতিস, ধার
মার্কোস আন্দ্রে (স্ট্রাইকার, ব্রাজিল)
রিয়াল ভায়াদোলিদ থেকে ভ্যালেন্সিয়া, ৬৯ লাখ পাউন্ড
টমাস ডেলেনি (মিডফিল্ডার, ডেনমার্ক)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে সেভিয়া, ৫১ লাখ পাউন্ড
আলেক্সান্দার সরলথ (স্ট্রাইকার, নরওয়ে)
আর বি লাইপজিগ থেকে রিয়াল ভায়াদোলিদ, ধার
টমা বাসিচ (মিডফিল্ডার, সার্বিয়া)
বোর্দো থেকে লাৎসিও, ৬০ লাখ পাউন্ড
লুকাস তোরেইরা (মিডফিল্ডার, উরুগুয়ে)
আর্সেনাল থেকে ফিওরেন্তিনা, ধার
পিয়েত্রো পেল্লেগ্রি (স্ট্রাইকার, ইতালি)
মোনাকো থেকে এসি মিলান, ধার
ম্যাতেউস কুনিয়া (স্ট্রাইকার, ব্রাজিল)
আর বি লাইপজিগ থেকে আতলেতিকো মাদ্রিদ, ২ কোটি ২৩ লাখ পাউন্ড
দাভিদে জাপাকস্তা (রাইটব্যাক, ইতালি)
চেলসি থেকে আতালান্তা, ৮০ লাখ পাউন্ড
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
লিওনেল মেসি (উইঙ্গার, আর্জেন্টিনা)
বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড
দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড
টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
দেনজেল দুমফ্রাইজ (রাইটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে ইন্টার মিলান, ১ কোটি ৬ লাখ পাউন্ড
রোমেলু লুকাকু (স্ট্রাইকার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে চেলসি, ৯ কোটি ৮০ লাখ পাউন্ড
এদিন জেকো (স্ট্রাইকার, বসনিয়া)
এএস রোমা থেকে ইন্টার মিলান, ফ্রি
পাত্রিক কুত্রোনে (স্ট্রাইকার, ইতালি)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এম্পোলি, ধার
রাজ্জা নাইঙ্গোলান (মিডফিল্ডার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে রয়াল অ্যান্টওয়ার্প, ফ্রি
দিয়েগো কস্তা (স্ট্রাইকার, স্পেন)
আতলেতিকো মাদ্রিদ থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি
গঞ্জালো মন্তিয়েল (রাইটব্যাক, আর্জেন্টিনা)
রিভার প্লেট থেকে সেভিয়া, ৯৪ লাখ পাউন্ড
তাকেফুসা কুবো (মিডফিল্ডার, জাপান)
রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মায়োর্কা, ধার
ইয়ানিক ভেস্টারগার্ড (সেন্টারব্যাক, ডেনমার্ক)
সাউদাম্পটন থেকে লেস্টার সিটি, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
জের্দান শাকিরি (উইঙ্গার, সুইজারল্যান্ড)
লিভারপুল থেকে অলিম্পিক লিওঁ, ৯৫ লাখ পাউন্ড
পল লিরোলা (রাইটব্যাক, স্পেন)
ফিওরেন্তিনা থেকে অলিম্পিক মার্শেই, ৫৫ লাখ পাউন্ড
লুকা ওয়াল্ডশ্মিট (স্ট্রাইকার, জার্মানি)
বেনফিকা থেকে ভলফসবুর্গ, ১ কোটি ৩ লাখ পাউন্ড
আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি (রাইটব্যাক, ইতালি)
এএস রোমা থেকে এসি মিলান, ধার
অ্যারন র্যামসডেল (গোলকিপার, ইংল্যান্ড)
শেফিল্ড ইউনাইটেড থেকে আর্সেনাল, ২ কোটি ৪০ লাখ পাউন্ড
রাফা মির (স্ট্রাইকার, স্পেন)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে সেভিয়া, ১ কোটি ৩৭ লাখ পাউন্ড
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি
অ্যাডাম আর্মস্ট্রং (স্ট্রাইকার, ইংল্যান্ড)
ব্ল্যাকবার্ন রোভার্স থেকে সাউদাম্পটন, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
মাতিয়াস ভিনিয়া (লেফটব্যাক, উরুগুয়ে)
পালমেইরাস থেকে এএস রোমা, ১ কোটি ১০ লাখ পাউন্ড
আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার
জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড
মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি
এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৫০ লাখ পাউন্ড
পেদ্রো (উইঙ্গার, স্পেন)
এএস রোমা থেকে লাৎসিও, ফ্রি
মানুয়েল লোকাতেল্লি (মিডফিল্ডার, ইতালি)
সাসসুয়োলো থেকে জুভেন্টাস, ধার
ট্যামি আব্রাহাম (স্ট্রাইকার, ইংল্যান্ড)
চেলসি থেকে এএস রোমা, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
ইভো গরবিচ (গোলকিপার, ক্রোয়েশিয়া)
আতলেতিকো মাদ্রিদ থেকে লিল, ধার
দারিও বেনেদেত্তো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
অলিম্পিক মার্শেই থেকে এলচে
ওয়েন্দেল (লেফটব্যাক, ব্রাজিল)
বায়ার লেভারকুসেন থেকে এফসি পোর্তো, ৪৩ লাখ পাউন্ড
জার্মান পেৎসাল্লা (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ফিওরেন্তিনা থেকে রিয়াল বেতিস, ৩০ লাখ পাউন্ড
রদ্রিগো পালাসিও (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
বোলোনিয়া থেকে ব্রেসিয়া, ফ্রি
লুডভিগ অগাস্টিনসন (লেফটব্যাক, সুইডেন)
ভেরডার ব্রেমেন থেকে সেভিয়া, ৪৭ লাখ পাউন্ড
বেনইয়ামিন লেকোমতে (গোলকিপার, ফ্রান্স)
মোনাকো থেকে আতলেতিকো মাদ্রিদ, ধার
এমারসন পালমিয়েরি (লেফটব্যাক, ইতালি)
চেলসি থেকে লিওঁ, ধার
ওজান তুফান (মিডফিল্ডার, তুরস্ক)
ফেনেরবাচে থেকে ওয়াটফোর্ড, ধার
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড
মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার
জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো
কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড
ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড
লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার
জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড
এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড
রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড
জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার
মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্