শুধুই অলিম্পিকে নেইমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকা, না রিও অলিম্পিক? নেইমারকে ঘিরে বার্সেলোনা-ব্রাজিল দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরে। ব্রাজিল তাঁকে চাইছিল দুটি টুর্নামেন্টেই। কিন্তু বার্সেলোনা বলে আসছিল, ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে যেকোনো একটি টুর্নামেন্টেই পাবে সেলেসাওরা। দ্বন্দ্বের অবসান হলো অবশেষে, আর তাতে জয়ী হলো বার্সা। কাতালান ক্লাবটির পরামর্শ মেনে শুধু অলিম্পিকেই নেইমারকে খেলানোর ব্যাপারে রাজি হয়েছে ব্রাজিল। অলিম্পিক ফুটবলের সোনা এখনো অধরা ব্রাজিলের। তাই কোপা আমেরিকায় দলের সেরা ফরোয়ার্ডকে না খেলিয়ে অলিম্পিকেই নেইমারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। এএফপি।